POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বামী-স্ত্রী দু’জনই ক্যান্সারে আক্রান্ত: চান আর্থিক সহযোগিতা

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩ | সময়: ২:১১ অপরাহ্ণ

স্বামী মো. শফিকুল ইসলাম ও স্ত্রী মরিয়াম আক্তার, দু’জনই ক্যান্সারে আক্রান্ত। দাম্পত্য জীবনে তিন পূত্র সন্তান রয়েছে তাদের। দীর্ঘ ১৫ বছর পরিবার থেকে বঞ্চিত শফিকুল ইসলাম বিবাহ করেন ২০১১ সালে।

গেলো আট বছর ধরে শারীরিক অসুস্থ, এরপর থেকে চিকিৎসা নিয়েছেন চাঁদপুরের সাবেক সিভিল সার্জন জিএম ডা. ফারুকের কাছে, এরপর সদর হাসপাতাল শেষে আড়াই বছর ধরে টিউমার ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

টাকার অভাবে চিকিৎসা করাতে না পারা সিএনজি চালক শফিকুল ইসলাম এখন পড়লো বিপাকে। স্ত্রী মরিয়াম আক্তারের শারীরিক অসুস্থতা দেখা দিলে ভর্তি করান চাঁদপুর সদর হাসপাতালে। সেখান থেকে রেপার করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক জানান স্ত্রী মরিয়াম আক্তারও ক্যান্সারে আক্রান্ত।

চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার রামদাসদী গ্রামের বলিয়ান খান বাড়ির ফজল খানের ছেলে মো. শফিকুল ইসলাম। নয় ভাই-বোনের মধ্যে শফিক চতুর্থ।

১৫ বছর ধরে পরিবারের সবার থেকে বঞ্চিত হয়ে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের টংগীরপাড় প্রধানীয়া বাড়ির মৃত মধুর আলীর মেয়ে মরিয়াম আক্তারকে বিয়ে করেন।

পরিবারে আর্থিক অনটনে থাকা স্বামী-স্ত্রী একে অপরের জন্য আর্থিক সহযোগিতা কামনা করেন বিত্তবানদের কাছে। দাম্পত্য জীবনে তিন পুত্র সন্তান রয়েছে তাদের। বড় দুই ছেলে আব্দুল আহাদ(১১) ও মো. আবু তালহা(০৯) উপজেলার ফুলছোঁয়া মাদ্রাসায় হেফজ্ বিভাগের শিক্ষার্থী। আর আড়াই বছর বয়সী ছোট সন্তান আব্দুর রহমন এখনও মায়ের কোলে।

আসুন মানবতার সেবায় এগিয়ে আসুন সবাই। আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন অসহায় পরিবারটির দিকে। যোগাযোগ/ বিকাশ-০১৭৯১১২০৩৭৩

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন