POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে চোরাই অটোরিক্সা’সহ আটক হাবিল মিয়া

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩ | সময়: ৫:৪৫ অপরাহ্ণ
মতলব উত্তরে চোরাই অটোরিক্সা’সহ এক চোরকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
আটককৃত চোর হাবিল মিয়া (১৯) ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার পাচার (বজলু মিলিটারি) গ্রামের মো. আবুল হোসেন মিয়ার ছেলে।
শনিবার রাত দেড়টার দিকে মতলব উত্তর থানার এসআই খোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন মিঠুরকান্দি থেকে ১টি তিন চাকা বিশিষ্ট চোরাইকৃত অটো-রিক্সা (মিশুক) উদ্ধার করে এবং  এক জন চোরকে গ্রেফতার করে। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য গত ১০ নভেম্বর রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বাবুল সরকারের গ্যারেজ থেকে ১টি তিন চাকা বিশিষ্ট অটো-রিক্সা (মিশুক) গাড়িটি তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। পরদিন মতলব উত্তর থানায় মামলা করলে তারই সূত্র ধরে গাড়ি উদ্ধার ও চোর আটক হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন