আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ড ( ধেররা- খটরা- বিলওয়াই) কাউন্সিলর প্রার্থী আব্দুল মমিন খাঁন।
তিনি ৩ নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
https://youtu.be/lRdDMGfhY8o
পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার সাথী হয়ে তাদের সেবা করার বাসনা ব্যক্ত করেছেন। তিনি বলেন, হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের অভিশাপমুক্ত করে আধুনিক ডিজিটালাইজড হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।
আল্লাহর অশেষ কৃপায় নির্বাচনে এলাকাবাসী আমাকে কাউন্সিলর নির্বাচিত করলে এলাকার উন্নয়নের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো। তিনি ৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করতে কাউন্সিলর হওয়ার আশা পোষণ করেন।
এ কারণে ইতিমধ্যে তিনি বিভিন্ন প্রকারে প্রচারণা চালাচ্ছে। এ প্রার্থী বলেন, ৩নং ওয়ার্ডের রাস্তাঘাট, ও এলাকার মানুষের সমস্যা সমাধানে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি উন্নয়নমূলক কাজ করতে চান।
৩নং ওয়ার্ডবাসীর সকল সমস্যা সমাধানের জন্য কাজ করবো। পাশাপাশি ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।