POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তর দি কাটার একাডেমি স্কুল এন্ড কলেজের উদ্যেগে

ট্যালেন্ট হান্ট স্কলারশিপ বিজয়ীদের পুরস্কার বিতরণ 

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩ | সময়: ৬:৪৬ অপরাহ্ণ
মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে দি কাটার একাডেমি স্কুল এন্ড কলেজের উদ্যেগে বহিরাগত শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও প্রতিযোগিতার মনোভাব সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয়বারের মতো ট্যালেন্ট হান্ট স্কলারশিপ প্রতিযোগিতার আয়োজন করেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণির ৪শত ৩৭ জন শিক্ষার্থী (১১ নভেম্বর) সকালে দি কাটার একাডেমি স্কুল এন্ড কলেজে ভবনে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরে তাদের মাঝে বিজয়ী ৮ শিক্ষার্থীকে প্রাইজবন্ড, মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে দি কাটার একাডেমি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল তামসুল রাব্বানী বলেন, ২০০৮ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্টিত হয়েছে। ভবিষ্যতে বিশ্বের মধ্যে জাতি গড়া আমাদের লক্ষ্যে এই শ্লোগানকে সামনে রেখে আমেরিকা প্রবাসী গোলাম সোহরাওয়ার্দী সুনিবিড় গ্রামীন পরিবেশ নিজ উদ্যোগে অলাভজনক যুগোপযোগী মানসম্মত ইংরেজি শিক্ষার সাথে পরিচয় করে দিতে এই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ। এই প্রতিষ্ঠানটি সফলতার সাথে অভিজ্ঞ ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে ভালো ফলাফল করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর বুয়েট, কুয়েট ও ইউকে,কানাডা,অস্ট্রেলিয়া, জাপান, চিনসহ বিভিন্ন উন্নত দেশে বিপুল পরিমান শিক্ষার্থী অধ্যায়নের সুযোগ পাচ্ছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন