হাজীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক তাজুল ইসলামের নেতৃত্বে আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা উদযাপন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে ছয় শতাধিক নেতাকর্মীদের নিয়ে আনন্দ র্যালী সম্পন্ন হয়। র্যালিটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে পূনরায় পশ্চিম বাজারের এসে আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কার্যক্রম সম্পন্ন হয়।
ওই সময় তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এক বক্তব্য তাজুল ইসলাম বলেন, হাজীগঞ্জ পৌর যুবলীগ একটি রাজপথের সংগঠন। জননেত্রী শেখ হাসিনা’র প্রশ্নে আপোষ করে না। দলের সার্থে আপোষ করে না। এবং হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’র নির্দেশনায় শহর যুবলীগ ঐক্যবদ্ধ রয়েছে।
বিএনপি-জামায়াতে’র নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার লক্ষে অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যানা বক্তারা বলেন, ১৯৭২সালের ১১ই নভেম্বর বঙ্গবন্ধুর ভাগিনা বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন। সেই থাকে এই সংগঠনটি বাংলাদেশের আনাচে কানাচে দেশমাতৃকার জন্য সকল আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারই ন্যায় হাজীগঞ্জ পৌর যুবলীগ তার ব্যতিক্রম নয়। পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক তাজুল ইসলামের নেতৃত্বে শহর যুবলীগ ঐক্যবদ্ধ রয়েছে। আর তাই জেলা যুবলীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন হাজীগঞ্জ পৌর যুবলীগের হাতকে শক্তিশালী করার লক্ষে অবিলম্বে তাজুল ইসলাম’কে পৌর যুবলীগের আহবায়ক মনোনীত করা দাবী করেন।
এর আগে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। ওইসময় আবু হেনা বাবলু, আব্বাস মুন্সি, রিপন বেপারী, জুয়েল কাশারী, সবুজ কাশারী, কাজী মো. আলামিন, অন্তর, সৈকত, রাকিব, রিপন সরকার, সাইফুল মিয়াজি, হানিফ, সুজন, রুবেল পাটওয়ারীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।