POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজা ও বোতল বিদেশী মদ’সহ গ্রেফতার দুই: পিকআপ জব্দ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩ | সময়: ৪:৪৭ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন এলাকা হতে ৪৬ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৬ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা রাজশাহী জেলার তানোর থানার মুন্ডুমালা গ্রামের মৃত নাইমুল হকের ছেলে মোঃ শরীফুল ইসলাম (২৭) এবং একই জেলার চন্দ্রিমা থানার পূর্বপাড়া ছোট বনগ্রাম গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৭)।

র‌্যাব-১১ এর উপ- পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন