হাজীগঞ্জে মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত দু’জনকে কুমিল্লায় রেফার করা হয়েছে।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের কাঁঠালিয়া পার্ক সংলগ্ন হাজীগঞ্জ-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এর মধ্যে গুরুতর আহত দু’জনকে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লায় রেফার করে।
প্রত্যক্ষদোর্শী ইমতিয়াজ উদ্দিন রাফি জানান, মোটরসাইকেল হাজীগঞ্জে আসার পথে ও সিএনজি কচুয়া যাওয়ার পথে কাঁঠালিয়া সংলগ্ন স্থানে পৌঁছালে সড়কের টার্নিং পয়েন্টে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার কারনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে হয়েছে।
ওইসময় সিএনজি চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। এর মধ্যে মোটরসাইকেল চালক ও একজন আরোহীসহ সিএনজি চার যাত্রী আহত হয়েছে।
আহতারা হলো, মোটরসাইকেলের চালক ইমরুল কায়েস নয়ন ও মোটরসাইকেল আরোহী নুর উদ্দিন, সিএনজিতে থাকা যাত্রী সেলিনা বেগম, হৃদয়, শিল্পি, বিলহাস মজুমদার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ থানা পুলিশ। দুর্ঘটনায় পতিত সিএনজি ও মোটরসাইকেল জব্দ করে থানা নিয়ে যায়।