POPULAR BD NEWS
Popular BD News Logo

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের নেতৃত্ব বিক্ষোভ মিছিল

মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩ | সময়: ৫:৩৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ মধ্যে বাজার থেকে হাজারো নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করে পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারের শেখ সিটি মার্কেটের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে শান্তি সমাবেশ সম্পন্ন হয়। বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে হায়দার পারভেজ সুজন বলেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধ জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ওইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন বলেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী। সে জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে। তাই তিনি আসছে রবিবার বা সোমবার আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করবেন। এবং সকলের দোয়াও সমর্থন নিয়ে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। আগামীতেও তৃনমুলের নেতাকর্মীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন বলে মনে করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি যতো জ্বালাও পোড়াও সন্ত্রাস নৈরাজ্যর সৃষ্টি করুক না কেনো আওয়ামী লীগের কর্মীরা রাজপথে আছে। আগামী দ্বাদশ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিপূর্ণ ভাবে সমাপ্তি করে প্রধানমন্ত্রী’কে চতুর্থ বারের মতো পঞ্চম বারেও প্রধানমন্ত্রী করে ঘরে ফিরবেন। বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন