POPULAR BD NEWS
Popular BD News Logo

দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩ | সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর প্রত্রিকার ২য় বর্ষ শেষে ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার ভূমি আল-এমরান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।
মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলুর সভাপতিত্ত্বে ও প্রিয় চাঁদপুরের সম্পাদক বোরহান উদ্দিন ডালিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের মতলব উত্তর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শামসুজ্জামান ডলার, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূইয়া, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশানপ্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গ জেব, মতলব উত্তর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন, সহসভাপতি জহিরুল ইসলাম মিন্টু, মনিরুল ইসলাম মনির, বাবুল মুফতি, আরাফাত আল-আমীন, মমিনুল ইসলাম, এশিয়ান টিভি ও দৈনিক শপথ এর মতলব প্রতিনিধি সুমন আহমেদ, লেয়াকত হোসেন, সফিকুল ইসলাম রানা, শামীম আহমেদ, কামরুল হাসান রাব্বি, নওফেল আহমেদ, শাহাদাত হোসেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, সুলতানাবাদ ইইনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলামসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন