POPULAR BD NEWS
Popular BD News Logo

এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩ | সময়: ৬:৩১ অপরাহ্ণ

মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি ছাড়া ৮ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফি জমা দেয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।

 

আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। আগের নির্দেশনা অনুযায়ী, ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল।

তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
 
এসএসসির ফরম পূরণের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লাগবে ২ হাজার ১৪০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা।
 
ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীদের গুনতে হবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
 
আর মানবিক বিভাগের পরীক্ষার্থী প্রতি লাগবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
সূত্র: সময় নিউজ
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন