কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা হতে ২৪ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গেড়াখোলা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে মোঃ মিলন মোল্লা (৩২) এবং ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চরসত্তরপুর গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ শিমুল হোসেন (২৭)।
র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।