চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর বিএনপি’র সহ-সভাপতি হাবীব উল্যাহ হাবীব (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে কচুয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহিম খলিল। গ্রেফতারকৃত হাবীব উল্যাহ হাবীব ধামালুয়া গ্রামের ডা. আনোয়ার হোসেনের ছেলে।
কচুয়া থনার ওসি মোঃ ইব্রাহিম খলিল জানান , গ্রেফতারকৃত আসামী নাশকতার মামলার আসামী। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, কচুয়ায় এ পর্যন্ত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে ৮জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।