POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১০ জন’সহ ১৩ আসামী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩ | সময়: ৮:২৯ অপরাহ্ণ

আদালতের পরোয়ানাভুক্ত ১০ জন আসামী’সহ মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের নিদের্শনায় বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামী পৌরসভার কাজির কামতা গ্রামের মানিক হোসেন (৪০), শাহীন আলম (২২), মনিরা বেগম মনি (৩৩), রাজন (২১), সীমা বেগম (১৯),বিউটি বেগম (২৯), শ্রীপুর গ্রামের মোঃ রাসেল প্রকাশ কেবলা (১৮), মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী গ্রামের জামাল হোসেন (৩২), মেহের উত্তর ইউনিয়নের সেক্কুনী গ্রামের সৈকত চন্দ্র দাস (২২), টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মোঃ রিপন হোসেন (৩২) ও নিয়মিত মামলায় চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের আবু জাফর (৩৫), মোঃ আলী (২২) ও সহিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন