POPULAR BD NEWS
Popular BD News Logo

নির্মাণস্থলে মাটি চাপায় মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩ | সময়: ৪:০১ অপরাহ্ণ

মালয়েশিয়ার কাম্পুং মাকাতে সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটি চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে স্থানীয় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় দুর্ঘটনা ঘটে বলে জানান মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ। তবে নিহতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন বলেন, দুপুরের দিকে তিনি বাড়িতে রান্না করছিলেন। এমন সময় বাড়ির মাত্র ৫০ মিটার দূরে একটি নির্মাণস্থল থেকে চিৎকার শুনতে পান। পরে তার শ্বশুর তাকে বলেন মাটি চাপা পড়ে কয়েকজন শ্রমিক মারা গেছে।

তিনি জানান, পরে খবর দেওয়া হলে কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকেল ৪টার দিকে তিন জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন