POPULAR BD NEWS
Popular BD News Logo

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু, ফোনসহ নিখোঁজ প্রেমিক

ডেস্ক নিউজ | প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩ | সময়: ৯:১৮ অপরাহ্ণ

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে অভিনেত্রীর একজন বন্ধু ও মেকাপম্যান মিহির তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, হুমায়রা হিমু মারা গেছেন। রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে তার লাশ আছে। যে ছেলেটি তাকে হাসপাতালে নিয়ে গেছে সে এখন পলাতক রয়েছেন। পুলিশ তাকে খুঁজছে।

জানা গেছে, অভিনেত্রী হুমায়রা হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া ছেলেটি তার প্রেমিক। অভিনেত্রীর মৃত্যর পরেই সে হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ। এ প্রসঙ্গে জানতে চাইলে আহসান হাবিব নাসিম আরও বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। ছেলের নাম হয়তো শুভ। সঠিক নাম এখনো জানা যায়নি। হাসপাতালে আমাদের লোক আছে, পুলিশও আছে। তারা ছেলেটিকে আটক করার পর আসল সত্য জানা যাবে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্ট এর পর বিস্তারিত জানা যাবে।

নাটকের নিয়মিত অভিনেত্রী হুমায়রা হিমু ‘আমার বন্ধু রাশেদ’ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন।

ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মুর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন