POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে তানভীর হুদার নেতৃত্বে বিএনপির অবরোধ কর্মসূচি পালিত

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩ | সময়: ৭:১৯ অপরাহ্ণ
সরকারের পদত্যাগ দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির চলমান অবরোধ কর্মসূচি সফলে চাঁদপুরের মতলবে মিছিল করেছে দলটি।
দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন গত বুধবার (১ নভেম্বর) সকালে মতলব ব্রীজে মতলব উত্তর-দক্ষিন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত জননেতা তানভীর হুদা’র নির্দেশে বিএনপির শতাধিক নেতাকর্মী অবরোধ কর্মসূচিতে যোগদান করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন