POPULAR BD NEWS
Popular BD News Logo

বাকিলায় প্রাথমিক বিদ্যালয় ও সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেজর রফিক

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ | সময়: ৭:২৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ছয়ছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের ভিত্তিক প্রস্তর ও শ্রীপুর মোন্দারহাট থেকে কানির বাড়ি পর্যন্ত সড়ক ও বাকিলা-কামরাঙ্গা ও রামপুর ইউনিয়ন পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম।

মঙ্গলবার সকালে উপজেলার ছয়ছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. খাজা মাঈনুদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান তপদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

 

এরপর শ্রীপুর মোন্দারহাট থেকে কানির বাড়ি পর্যন্ত ভার্চুয়ালি সড়কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। এতে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও ইউপি সদস্য ইয়াসিন শেখ সঞ্চালনা করেন।

একই দিন বিকালে ইউনিয়নের বাকিলা-কামরাঙ্গা রামপুর ইউনিয়ন পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা প্লাবন রায় চৌধুরীর সঞ্চালনায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

 

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল খালেক হাওলাদার, হাজীগঞ্জ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. সাইফুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনি, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির বকাউল, সাধারণ সম্পাদক আবু তাহের, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব পাটোয়ারী। অনুষ্ঠানে ওই সময় ইউপি সদস্য মাসুম, দুলাল, মহিলা ইউপি সদস্য নারগিস আক্তার, মো. শরীফ, তানভির, জাহিদ’সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন