হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনার মধ্যে লক্ষী পূজা একটি গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বকুলতলা আর.জি. সপ্রাবি মাঠে প্রাচীন কাল থেকে ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের লক্ষী পূজার পর পরেই লক্ষী দসরা উৎসব পালিত হয়ে আসছে। তারই ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষী পূজা উৎসবে বাড়ী বাড়ী থেকেই লক্ষী প্রতিমা এনে একত্রিত করে সাজিয়ে রাখা হয়।
লক্ষী প্রতিমা দেখতে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজারো ভক্ত বৃন্দ ভিড় জমায়। এছাড়াও বিভিন্ন গানের সাথে তাল মিলিয়ে নাচে নাচে লক্ষী দসরা উৎসব পালন করা হয়।
এসময় দসরা কমিটির সভাপতি মাষ্টার কিরন শংকর দাস, সাধারণ সম্পাদক নির্মল দাস, বাংলাদেশ হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাসু দেব, কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ২নং ওয়ার্ড আওয়ামী সভাপতি নান্নু বেপারী, সাংবাদিক শাখাওয়াত হোসেন, শাহজালাল বেপারীসহ দসরা কমিটির ৫১ সদস্যসহ উপজেলা পূজা উদযাপন কমিটির ও হিন্দু মহাজোট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দসরা পূজায় স্পন্সর করেন ওয়েলকাম সুপার শপের সত্ত্বাধিকারী সমীর লাল দত্ত।