POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নাশকতার মামলায় ৪ বিএনপি নেতা

নাছির উদ্দিন | প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩ | সময়: ৬:০৭ অপরাহ্ণ

নাশকতার মামলায় ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাস্তার উপর একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনার দায়ে তাদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান (৫৬), উপজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান (২৬), বিতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান (৫০), খলাগাঁও গ্রামের বিএনপি নেতা মনির হোসেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, শনিবার সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কচুয়ায় নাশকতার ঘটনার চেষ্টার দায়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হযেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন