POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সম্পত্তি দখলের অভিযোগে আদালতের নিষেধাজ্ঞা

কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩ | সময়: ৪:৪৬ অপরাহ্ণ

কচুয়ায় সম্পত্তি দখলের অভিযোগে আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপজেলার পাথৈর গ্রামের মো: ছাদেক মিয়া

গত ২৩ অক্টোবর তার ২৫ নং সফিবাদ মৌজার বিএস ৫০৮ নং খতিয়ানে হালে ৬৮১ দাগের .০২৫ একর ভূমি জোরপূর্বক দখলের ঘটনায় পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী পারুল গংদের বিরুদ্ধে চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ১২৫৪/২৩। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.এস.এম মোসা ওই সম্পত্তিতে অস্থায়ী স্থিতাবস্থার আদেশ প্রদান করেন।

কচুয়া থানার ওসি ইব্রাহীম খলিলের নির্দেশে এএসআই মোর্শেদ আলম গত ২৮ অক্টোবর ওই সম্পত্তিতে অস্থায়ী স্থিতাবস্থার নোটিশ জারী করেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন