চাঁদপুরের শাহরাস্তি প্রিমিয়ার লিগ ট্যাপ টেনিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শনিবার বিকেলে শাহরাস্তির সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মুখোমুখি হয় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব বনাম বরুড়া ফাস্ট মোবাইল বিডি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব।
২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় ভরুড়া ফাস্ট মোবাইল বিডি। ম্যাচে ব্যাটিংয়ে নেমে ১০ বলে ২৮ রান এবং বল হাতে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ জিতে নেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের নাজমুল।
ঔইসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর সার্কুলেশন ম্যানেজার হাছান মাহমুদ, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক সাংবাদিক আবুল কালাম, এসএ টিভির চাঁদপুর প্রতিনিধি ও পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলুসহ অতিথিবৃন্দ। টুর্নামেন্ট আয়োজক ক্রীড়াপ্রেমী ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু জানান, ৩২ টি দল অংশগ্রহণ করে।
প্রতিটি দলেরই ধারাভাষ্যকার মোহাম্মদ শামীম আহমেদ। টুর্নামেন্টের পরের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে উপলতা স্পোর্টিং ক্লাব বনাম শাহরাস্তি ইলিভেন স্পোর্টিং ক্লাব। তিনি আরো জানান, টুর্নামেন্টে সার্বিক ও আর্থিকভাবে সহযোগিতা করছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল ও সাবেক অতিরিক্ত সচিব ও সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি খোদেজা আক্তার খানম এবং অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদুল ইসলাম দীপু।