চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, রাজনৈতিক সংগঠন হরতালের আহ্বান করেছে। তাদের দাবি আদায়ে হরতাল দেয়া হয়েছে।হরতাল পালন করা আর না পালন করা দুটিই নাগরিক অধিকার। হরতালের নামে সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয়, সেই লক্ষে নিরাপত্তায় আমরা কাজ করছি। যারা হরতাল পালন করতে চায় না, যেমন জীবিকা নির্বাহের জন্য সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কোথাও ভোগান্তির শিকার না হয়, তাদের নিরাপত্তায় কাজ করেছে জেলা পুলিশ। পুরো জেলায় পুলিশ মোতায়ন করা হয়েছে। যাতে কোথাও কেউ যেন নাশকতা করতে না পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট ও গোয়েন্দা পুলিশ কাজ করছে।
কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত পিকেটিং করার চেষ্টা করা হয়, দ্রুততম সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপসারণ করেছে। ইতোমধ্যে নাশকতার সাথে জড়িত, পরিকল্পনাকারী ও চেষ্টার সাথে জড়িত ১৩ জন দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া সর্বোচ্চ অবস্থানে থেকে কাজ করছে পুলিশ।
২৯ অক্টোবর বিকেলে শহরের শপথ চত্ত্বর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ঢাকায় একটি রাজনৈতিক সংগঠন আমাদের একজন পুলিশ সদস্যকে অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সেই শোককে বুকে ধারণ করেঅত্যন্ত ধৈর্য্য সহকারে চাঁদপুর জেলায় কাজ করছি। যাতে চাঁদপুরে কেউ যেন কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটাতে না পারে এবং সাধারণ মানুষের ক্ষতি না হয় সেই জন্য কাজ করছি। যানবাহন স্বাভাবিকভাবে চলছে, ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। বিভিন্ন দোকানপাট খোলা, কেনাবেচা চলছে আমরা সকলে দেখতে পারছি। দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে গেছে, কোথাও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটে নি। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত পিকেটিং করার চেষ্টা করা হয়, দ্রুততম সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপসারণ করেছে। আমরা ইতোমধ্যে নাশকতার সাথে জড়িত, পরিকল্পনাকারী ও চেষ্টার সাথে জড়িত ১৩ জন দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া সর্বোচ্চ অবস্থানে থেকে কাজ করছে পুলিশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, সদর সার্কেল ইয়াছির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, (ইন্টেলিজেন্স) শামসুল আলম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে হরতাল চলাকালে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের পুলিশের মহড়া দেয়া হয়।