বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি হাজীগঞ্জে।
রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে এখন পর্যন্ত হাজীগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে টোরাগড়, এনায়েতপুর এলাকায় হরতাল সমর্থকরা সড়কের আগুন দেয় পরে পুলিশের তৎপরতায় ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় নাশকতার চেষ্টা করলে বিএনপি’র এক কর্মীকে আটক করে পুলিশ। আটককৃত বিএনপি কর্মী মোস্তফা উপজেলার সদর ইউনিয়নের কাজীরগাঁও এলাকার বাসিন্দা।
এদিকে হরতালের প্রভাব না পড়ায় হাজীগঞ্জে চলতে দেখাগেছে রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশাসহ পন্যবাহী ট্রাক।
খোলা রয়েছে হাজীগঞ্জের বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠান। তবে হাজীগঞ্জ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন।
সকাল থেকে ছোট বড় যান চলাচল স্বাভাবিক ছিল। নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ব্যাপক সতর্কাবস্থায় দেখা গেছে। এছাড়াও জনসাধারণের জানমালের নিরাপত্তা জোরদার করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিলো ব্যাপক।