POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ | সময়: ৬:৩০ অপরাহ্ণ

হাজীগঞ্জে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

রবিবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের অডিটোরিয়ামে “বাংলার মেহনতী মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও” প্রতিপাদ্য’কে সামনের রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

জাতীয় শ্রমিক লীগের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শুকুর আলম গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, সাবেক ছাত্রলীগ নেতা সত্য ব্রত ভদ্র মিঠুন।

আলোচনা সভা শেষে কেক কাটা ও ফটোসেশানের মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। ওইসময় উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ নেতা সোহাগ আহমেদ মাঈনু, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান জাহিদ, ঝুটন মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন