মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে ২১ টি নৌকাসহ ৪৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। গত ২৪ ঘন্টায় ৭০ কিলোমিটার নৌ সীমানায় নৌ পুলিশের ৫ টি থানা ও ফাঁড়ি পৃথক ভাবে অভিযান পরিচালনা করে।
এ সময় ৩ কোটি ২৪ লক্ষ ২৩ হাজার ৮২০ মিটার জাল উদ্ধার, ৩৮২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এদিকে সোমবার সকালে মেঘনা নদীর লক্ষীরচর এলাকায় পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারলে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ১৫ পুলিশ আহত হয়। ওইদিন বিকেলে যৌথ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।
নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ২৪ ঘন্টার অভিযানে পৃথক চারটি মোবাইল কোর্টে একজনকে ৫ হাজার টাকা জরিমানাসহ ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এছাড়া চাঁদপুর সদর মডেল থানায় পৃথক ৫ টি মামলা দায়ের করা হয়েছে।
E/N