POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর-২ আসনের মানুষ চায় আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসুক

সুমন আহমেদ | প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩ | সময়: ১১:৪৬ অপরাহ্ণ

চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসানের উদ্যোগে এক বিশাল উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (২৩ অক্টোবর) সোমবার সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলার লতরদি গ্রাম থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে পুরো বেরীবাঁধ প্রদক্ষিণ করে। পরে পুণরায় এম ইসফাক আহসানের নিজ বাড়িতে এসে শেষ হয়।

পরে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম ইসফাক আহসান। তিনি বলেন, আজকে চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখলাম, তাতে মনে প্রানে তারা চায় এই আসনে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আজকের উন্নয়ন শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণই বলে দেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণ কতটা দুর্বল। তারা আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়।

ইসফাক আহসান আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় একমাত্র আওয়ামী লীগই পারফেক্ট দল। তাই জনগনও চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। প্রধানমন্ত্রী বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, তা আগে কোন সরকার করতে পারে নি। দেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে হবে।

উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার সহ শতশত নেতাকর্মী।

উন্নয়ন ও মোটর শোভাযাত্রায় তিন শতাধিক মোটরসাইকেল যোগে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং পিকআপ ভ্যান সাজসজ্জাকরণ করে সরকারের উন্নয়ন প্রচারণা করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন