ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধের জের ধরে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে। এ ঘটনা দু’জনসহ মোট তিনজন গুরুতর আহত হয়।
শুক্রবার সকালে উপজেলার বালুথুবা ইউনিয়নের মুল্লুকের বাড়ী(বেপারী বাড়ী) এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ফজিলত বেগম ও তার ছেলে প্রবাস ফেরত আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন’কে আহত অবস্থায় চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানাগেছে, দীর্ঘদিন ধরে আপন দু’ই ভাই মমতাজ উদ্দিন ও সোলাইমানের সম্পত্তিগত বিরোধ চলে আসছে।
সেই ঘটনা রেশ ধরে গেলো শুক্রবার সকালে বেড়া দেওয়াকে কেন্দ্র করে মমতাজের স্ত্রী ফজিলত বেগমের সাথে কথা-কাটাকাটি হয় অভিযুক্ত সোলাইমানদের সাথে।
একপর্যায়ে সোলাইমানসহ তার ছেলে নাজমুল ও আহমদ উল্লাহ বাকবিতন্ডায় জড়িয়ে হাতাহাতি পর্যন্ত গড়ায়। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা হওয়ার কথা থাকলে শনিবার সকালে বাজারে যাওয়ার পথে আবারো লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।
আহত প্রবাস ফেরত সাদ্দাম হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমাদের উপর অতর্কিত হামলা চালানোর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন।
ফজিলত বেগম জানান, সম্পত্তির উপর দিয়ে বেড়া দিতে গেলে আমার সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার উপর হামলা চালায়।
এদিকে অভিযুক্ত আহমদ উল্ল্যাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।