POPULAR BD NEWS
Popular BD News Logo

টোরাগড়ে মাদক নিয়ে কী ঘটেছিল?

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ | সময়: ১১:০২ অপরাহ্ণ

হাজীগঞ্জে মাদক নিয়ে দুই পরিবারের মারামারির ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হয়েছে। এই ঘটনায় পাল্টাপাল্টি থানায় অভিযোগ করা হয়।

রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় কাজিবাড়ি আলফত মিয়া সড়কের কাছে এই ঘটনা ঘটে।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে হাজীগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়ার করেন।

আহতরা হলো: কাজী মনির হোসেন @ মিঠু (৫৭), আহাম্মেদ শরীফ, পলি আক্তার, রুম্পা আক্তার, কাকন আক্তার, ফারজানা বেগম।

সরেজমিনে গিয়ে জানা গেছে, দীর্ঘদিন যাবত মৃত মানিক কাজির পরিবারের সদস্যরা মাদক ব্যবসায়ের সাথে লিপ্ত রয়েছে।

এই ঘটনায় কেউ কখনো বাধা দিতে গেলে হতে হয় বিভিন্ন ধরনের হয়রানির শিকার।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মনির হোসেন মিঠু জানান, বিভিন্ন সময়ে মাদক ব্যবসায়িক কাজে বাধা প্রদান করে আসছেন। গেলো শুক্রবার দুপুরে মাদকক্রয় করতে আসা দুই যুবককে তাড়িয়ে দিলে মাদক ব্যবসায়ীদের বাদে বিপত্তি।

তিনি জানান, একই পরিবারের আহাম্মেদ শরীফ, পলি আক্তার, রুম্পা আক্তার, কাকন আক্তার, ফারজানা বেগম তাদের মাদক ব্যবসায়ের কাজে বিরোধিতা করায় বিভিন্ন সময় হুমকি ধামকি ভয় ভিত্তিক প্রদর্শন করে আসছেন।

তারই ন্যায় ঘটনার দিন মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার এলোপাথাড়ি কিল ঘুসি মারতে থাকেন।

এই ঘটনায় বাদী হয়ে মনির হোসেন মিঠু পাঁচ জনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে স্থানীয় কাউন্সিলর হাজী মোহাম্মদ কবির হোসেন কাজী জানান, এই এলাকায় মাদক নিয়ে দীর্ঘদিন ধরে যায় ঝামেলা যাচ্ছে। মাদক পরিবারটি জন্য বাড়ির ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। ওদেরকে কেউ বাধা দিলে বিভিন্ন ধরনের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। এই রোডে কোন ভদ্র মানুষ চলাচল করতে পারে না। এই ঘটনায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপে কামনা করেন তিনি।

এদিকে অভিযুক্ত মাদক ব্যবসার সাথে জড়িত আহাম্মেদ শরীফ, পলি আক্তার, রুম্পা আক্তার, কাকন আক্তার, ফারজানা বেগম জানান, দুলাল কাজের মেয়ের কাছ থেকে বিভিন্ন সময় মাদক ক্রয় করেছেন। এছাড়া বিভিন্ন সময় তাদের চাহিদা অনুযায়ী টাকা দিয়েছেন।

ইদানিং তাদের কাছ থেকে মাল ক্রয় না করায় বিভিন্ন ধরনের জরিমানা করেন। এখন তার মেয়ের কাছ থেকে মাল ক্রয় না করায় এবং তাদের চাহিদ অনুযায়ী যে টাকা না দেওয়ায় আমাদের উপর হামলা করে চারজনকে আহত করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। আমরা এ ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার চাই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন