POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ | সময়: ১১:২১ পূর্বাহ্ণ

হাজীগঞ্জে আরাফাত হোসেন( ২২) নামে এক যুবক পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সে হাজীগঞ্জ উপজেলার ৪ নং কাঁলচো ইউনিয়নের মাথামুড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

বৃহস্পতিবার বিকালে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আকবর হোসেন, শাহিনা বেগম ও শহিদ উল্যাহ জানান, আরাপাত একজন মৃগী রুগী। সে সবার অজান্তে পাশের পুকুরে হাত ধুইতে গেলে পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর তার মৃতদেহ ভেসে উঠলে তাকে স্বানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

আরাপাতের বাবা হুমায়ন জানান, আরাপাত ৩ বোনের মধ্যে সে এক মাত্র ছেলে সন্তান।

পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন