POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে নৌপুলিশের অভিযানে ৬ জেলে আটক

সুমন আহমেদ | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ | সময়: ৮:৪১ অপরাহ্ণ

মতলব উত্তরের মেঘনা নদীতে মাছ শিকার করতে যাওয়ায় ৬ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ।

(১৮অক্টোবর) সকালে মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ৪ জন ও দুপুরের বাহাদুরপুর এলাকা থেকে ২ জন আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো – ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্রামের হাসমত আলীর ছেলে আবুল হোসেন (২২) আকবর মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৮) চাঁন মিয়া সওদাগরের ছেলে মোঃ আবু তাহের সওদাগর (৩৫) মৃত হাশিম বেপারীর ছেলে আনোয়ার হোসেন(৫৫) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওয়াপাড়া বালিকান্দি গ্রামের বাদশা সওদাগরের ছেলে মোঃ সুজন সরদার(২০) ও তার ভাই মোঃ শামসুর সরদার(৩৭)।

মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ও বাহাদুরপুর এলাকা থেকে দুটি অভিযানে ৬ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন