POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অবহিতকরণ সমাবেশ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ | সময়: ৬:৩৩ অপরাহ্ণ

বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় উপকারভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ সম্পন্ন হয়।

উন্নয়ন কর্মকাণ্ড অবহিতকরণ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ও সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

ওইসময় তিনি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন কমিটির সমন্বয়ক আলহাজ্ব জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খোকন বিএসসি।

দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. সেলিম প্রমুখ।

অন্যদিকে বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম. এ খালেক মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহাবুব-উল আলম লিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান লিটন প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন