POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে এক হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ | সময়: ২:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ১০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড ।

বুধবার (১৮ অক্টোবর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে চাঁদপুর জেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ১ হাজার ১০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ী জব্দ করা হয়।

এ সময় জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন