জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সদস্য সংগ্রহ বই বিতরণ করা হচ্ছে।
সেই লক্ষ্যে মঙ্গলবার সন্ধায় হাজীগঞ্জ বাজারের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন হাজীগঞ্জ পৌরসভার ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ সদস্য সংগ্রহ বই তুলে দেন।
এ সময় যুবলীগের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে সোহাগ আহমেদ মাঈনু, হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী জনি, পৌর যুবলীগের সদস্য মেহেদী আল জাবের, লিটন তালুকদার, সোহেল রানা, হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন কাজী, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম’সহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।