POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দৈনিক কালবেলার বর্ষপূতি অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩ | সময়: ৫:১১ অপরাহ্ণ

নব যাত্রার এক বছর এগিয়ে রাখে কালবেলা এই প্রতিপাদ্য’কে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ।

কালবেলার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মজিব পাটওয়ারী পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাপ্তাহিক ত্রিনদীর পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, দেশকন্ঠের সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক চাঁদপুর দর্পনের অফিস প্রধান মিরাজ মুন্সী, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার প্রধান সম্পাদক গাজী নাসির, দৈনিক সুদীপ্ত চাদপুরের প্রতিনিধি সাইফুল ইসলাম, মানবসমাজ পত্রিকার বার্তা সম্পাদক মন্জুর আলম পাটোয়ারী, দৈনিক ইলশেপাড়ের অফিস প্রধান মোহাম্মদ হাবিব উল্যাহ, দৈনিক চাঁদপুর সময়ের প্রতিনিধি হুমায়ন কবির, দৈনিক সংবাদের প্রতিনিধি সুজন দাস, দৈনিক গনকন্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি মজিবুর রহমান রনি, আমার বার্তার হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ উল্যাহ বুলবুল, কেন্দ্রীয় পেশাজীবি পরিষদের সহ-সভাপতি জহির হোসাইন টিপু, জাহাঙ্গীর হোসেন, এ আর কম্পিউটার সেন্টারের সত্ত্বাধিকারী আলাউদ্দিন আহমেদ, পপুলার বিডিনিউজের বিজ্ঞাপন ম্যানেজার হাসান আহমেদ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন