POPULAR BD NEWS
Popular BD News Logo

নির্মমভাবে খুন হওয়া রিকশাচালক দুলালের পরিবারের পাশে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩ | সময়: ১:৫০ অপরাহ্ণ

গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ চাঁদপুর পৌরসভানিবাসী অটোরিকশাচালক দুলাল-কে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। মৃত্যুকালে দুলাল এক স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

 

১৬ অক্টোবর ২০২৩ তারিখ চাঁদপুর সদর উপজেলা প্রশাসন দুলালের স্ত্রী কোহিনুর বেগম-কে একজোড়া গবাদিপশু উপহার প্রদান করেন। সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান মহোদয় কোহিনুর বেগমকে উক্ত উপহার প্রদান করেন।

 

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন