POPULAR BD NEWS
Popular BD News Logo

ইউনিয়ন ছাত্রলীগের সাথে মতবিনিময় করেন ছাত্রলীগ নেতা রাব্বি

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩ | সময়: ২:১৭ অপরাহ্ণ
আসছে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন কে সামনে রেখে দ্বাদশ ইউনিয়ন ছাত্রলীগের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মেহেদী হাসান রাব্বি।
রবিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের নাসিরকোর্ট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে মতবিনিময় ও আলোচনা সভা সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।
তিনি তার বক্তৃতায় বলেন, আসছে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশের উন্নয়নের রুপকার দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও হাজীগঞ্জ শাহরাস্তির মাটি ও মানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
ওইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহিম মাহমুদ, আরাফাত হোসাইনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু হাসান জয়,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সঞ্চয় দেবনাথ,পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ুন আল আজাদ, পৌর ছাত্রলীগের সহ সম্পাদক মাহফুজুর রহমান,জাহিদ, পৌর ছাত্রলীগের সহ সম্পাদক ফরহাদ হোসাইন, মুগ্ধ,আলিফ প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন