POPULAR BD NEWS
Popular BD News Logo

ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে সমাবেশ সম্পন্ন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩ | সময়: ৯:৪৬ অপরাহ্ণ

আল্লামা আবু নসর সৈয়দ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী(রা:) ৩৫তম পবিত্র ওরছে ইমামে রাব্বানি ও হিজবুর রাসূল(দ:) মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল থেকে সারারাত ব্যাপী হাজীগঞ্জ পৌরসভার ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে এ সমাবেশ সম্পন্ন হয়। ইমামের রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীল আওলাদে রাসূল(দ:) পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী’র সভাপতিত্বে ও বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের ইমাম ও খতিব আল্লামা মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজির পরিচালনায় দেশবরেণ্য উলামায়ে কেরাম তাসরিফ আনেন।

পবিত্র ওরছে ইমামে রাব্বানি ও হিজবুর রাসূল(দ:) মহা সমাবেশ আলোচনা করেন আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের, খাজা আরিফুর রহমান তাহেরী, হুজ্জাতুল্লাহ্ নকশা বন্দী, মোশাররফ হোসেন হেলালি, পীরজাদা নাজমুল হক আখন্দ, পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ্ সহ আরো অনেকে।

পরিশেষে সারাবিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া মোনাজাত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন