POPULAR BD NEWS
Popular BD News Logo

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও পাঠদানের উদ্বোধন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ | সময়: ২:৫৩ অপরাহ্ণ

এইচএসসি(বিএমটি) শাখার ২৩-২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন হয়।

রবিবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল যোগেন্দ্র নারায়ণ উবি এন্ড কারিগরি কলেজের হলরুমে নবীন বরন ও ক্লাস উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী আফসার ভূঁইয়া ও গীতা পাঠ করেন নবাগত শিক্ষার্থী দিপা সূত্রধর। ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগমের সভাপতিত্বে ও প্রভাষক ইমাম হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন, জৈষ্ঠ্য প্রভাষক ফাহিমা আক্তার, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুস শাহাদাত, প্রভাষক রুমানা বারী, প্রভাষক কামরুল ইসলাম। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থী সুমাইয়া আক্তার লিমা। ওইসময় স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন