চাঁদপুর শহরে বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ। বাবার অপরাধ বিছানায় প্রস্রাব করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে নিরুপায়। একটি ভিডিওতে দেখা গেলো বাবাকে মারধর করছে মেয়ে। অসহায় বাবা প্রতিবাদের বাসা হারিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন।
শনিবার রাতে পপুলার বিডিনিউজসহ কয়েকটি অনলাইন প্লাটফরমে বাবাকে মারধরের ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়। রাতেই চাঁদপুর মডেল থানা পুলিশ ওই মেয়েকে আটক করে। চাঁদপুর মডেল থানা পুলিশের তদন্ত ওসি হুমায়ন কবির মেয়ে ফাতেমা আক্তার শিল্পীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বাসায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেই শিল্পী বাথরুমে লুকিয়ে থাকে। পরে পুলিশ কৌশলে তাকে সেখান থেকে বের করে থানায় নিয়ে যায়।
বৃদ্ধ বাবা মনির হোসেন ওরফে খোকা খান চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় খান বাড়ীর বাসিন্দা। চাঁদপুরের পুলিশ সুপার, সদর সার্কেল ও সদর মডেল থানার ওসি দ্রুত ব্যবস্থা নেয়ায় নেটিজেনেরা ধন্যবাদ জানান সংশ্লিস্ট প্রশাসনকে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাবাকে মারধর করা মেয়ে ফাতেমা আক্তার শিল্পী। তিনি চাঁদপুর সরকারি মহিলা কলেজের আইসিটির গেস্ট টিচার।