POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে শাওনের মৃত্যু

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩ | সময়: ৮:৪৩ অপরাহ্ণ

হাজীগঞ্জে ইলেকট্রিক কাজ করতে গিয়ে অসতর্কতায় বিদ্যুৎস্পৃষ্ঠে মো. শাওন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারের মোহাম্মদ জিকুর বিল্ডিংয়ের নিচ তলার দোকানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মো. শাওন একজন ইলেকট্রিশিয়ান। বিকালে জিকুর দোকানে কাজ করতে গিয়ে অসতর্কতায় বিদ্যুৎস্পৃষ্ঠে আহত হয়। পরে সহকর্মীরা শাওনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত শাওন হাজীগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইদ্রিস মেম্বার বাড়ির জসিম উদ্দিনের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন