POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা

মাজহারুল ইসলাম অনিক | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩ | সময়: ৮:১২ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ২য় তলায় আয়োজিত অনুষ্ঠানে ১৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রমজান আলী মৃধা (রঞ্জু)র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি বক্তব্যে বলেন,খালেদা জিয়া যদি বিদেশে যেতে হয় তাহলে আদালতের মাধ্যমে নিয়ম মেনে যেতে হবে। না বুঝে তারা সবসময় মিথ্যাচার করছে। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তৃতার বক্তব্য রাখেন, পৌর যুবলীগের আহবায়ক মোঃ মালেক শেখ।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী।

এ সময় পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ কুমার বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, সদস্য গাজী আব্দুল গনি, পৌর যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির মিজি, সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সদস্য ও কাউন্সিলর কবির হোসেন চৌধুরী”সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন