POPULAR BD NEWS
Popular BD News Logo

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আহবায়ক কমিটি’র অনুমোদন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের হাজীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি’র অনুমোদন দেয়া হয়েছে।

শুক্রবার বিকালে চাঁদপুর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের হলরুমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. খোরশেদ আলম বাবু ও চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তাহসিন তাওয়াপ স্বাক্ষরিত তিন মাস মেয়াদী ৩১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

নবগঠিত আহবায়ক কমিটি’র আহবায়ক মো. সাইফুর রহমান, যুগ্ম-আহবায়ক মো. শাহজাহান ভূঁইয়া, মীর জসিম উদ্দিন, মো. বাবুল, মো.জহিরুল ইসলাম, মো. নাঈম মুন্সী, সদস্য নিলয় মুন্সী, কাউছার হোসেন, ফখরুল ইসলাম মজুমদার, এড. মুন্না সাহা, তৌফিক মুকুল প্রমুখ।

ওইসময় উপস্থিত ছিলেন, অবিভক্ত কোতোয়ালি থানা ছাত্রলীগের সাবেক সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুমন সাহা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন