POPULAR BD NEWS
Popular BD News Logo

পূজা ও নির্বাচনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আনসার ভিডিপি : শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩ | সময়: ২:৪০ অপরাহ্ণ
বিএনপি জামায়াত সাম্প্রতিক অপশক্তি, যারা স্বাধীনতা বিরোধী তারা যেনো কোন ভাবেই দূর্গাপূজা ও নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের সংকট, সহিংসতা এবং দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে, যে জন্য আমাদের সবাইকে সজাগ থাকবে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আানসার ভিডিপি প্রসঙ্গে বলেন, স্বাধীনতার সময় আনসার ভিডিপির ভূমিকা ছিল অপরিসীম। যুবসমাজকে কর্ম দক্ষ, নারীর উন্নয়নে কাজ করছে এই বাহিনী।  সব সংকটে থাকে আনসার ভিডিপির সদস্যরা। প্রতিটি গ্রামে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ রয়েছেন। সামজিক ব্যাধিতে সক্রিয় ভূমিকা পালন করছে। প্রতিটি গ্রামে প্রশিক্ষিত ৬৪ জন সদস্য দিয়ে গুজব ঠেকানোর কাজ করা সম্ভব।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও জাতীয় প্রোগ্রামে আনসার ভিডিপি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন তার বক্তব্যে বলেন, এবার জাতীয় নির্বাচনে ছয় লাখ আনসার নিয়োজিত থাকবে। প্রতি কেন্দ্রে ১২ জন সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া পূজাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করতে হচ্ছে আনসার ভিডিপির সদস্যদের। সেই তুলনায় তাদের ভাতা বৃদ্ধিকরণ এখন সময়ের দাবী। তিনি প্রত্যাশা করেন, শিক্ষামন্ত্রীর সুপারিশে প্রধানমন্ত্রীর কাছে আনসার ভিডিপির সদস্যদের ভাতা বৃদ্ধির দাবী জানানো হবে।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আনসার সদস্যদের মাধ্যমে গুজব প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন লক্ষীপুর জেলার রামগঞ্জের কমান্ড্যান্ট রোকসানা বেগম।
কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল।

ওইসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে বাহিনীর সদস্যদের ১৬ টি সাইকেল ও একটি সেলাই মেশিন তুলে দেন শিক্ষামন্ত্রী। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন