POPULAR BD NEWS
Popular BD News Logo

নতুন আঙ্গিকে নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টারের উদ্বোধন

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩ | সময়: ১১:০৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারে স্থান পরিবর্তন করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবারের সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের শেখ সিটি সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির হল রুমে নিউ ম্যাডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আহসান হাবীব অরণের সভাপতিত্ব ও হাসপাতালের প্রশাসন পরিচালক মোহাম্মদ শামীমুর রহমান খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম মজিবুর রহমান, শেখ সিটি শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান সৈয়দ আহমেদ খসরু, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও হাসপাতালের চিকিৎসক মহিবুল আলম রুবেল।

বক্তব্যের আগে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ ও পরে প্রধান অতিথি, বিশেষ অতিথিদের ক্রেস্ট তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ বাজারের বিভিন্ন হাসপাতালের ডাক্তার ও বাজারে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন