POPULAR BD NEWS
Popular BD News Logo

বাসা-বাড়ী টার্গেট করা চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ | সময়: ৪:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের বাসা-বাড়ী টার্গেট করা আন্ত:জেলা চোরচক্রের পাঁচ সদস্য’কে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশের কয়েকটি টিম নারায়নগঞ্জ, চাঁদপুরের শাহরাস্তি, ও হাজীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে।

ওই সময় তাদের সাথে থাকা রেঞ্জ, স্কু ড্রাইভার ও কোরাবাড়ি জব্দ করা হয়। আটককৃতরা হলো, তুহিন প্রকাশ বাবু (৩০), ফরিদগঞ্জ উপজেলার স্বপন (৪০), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা এালাকার মাসুম (৩৫), শাহরাস্তি এলাকার জামাল হোসেন (৩১) ও কুমিল্লা চান্দিনার মেহেদী হাসান (২৪)।

পুলিশের উপ-পরিদর্শক নূরে আলম হাজীগঞ্জের দুটো বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এই চোরচক্রের সন্ধান পান। তিনি জানান, এই চোরচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বহুতল ভবন টার্গেট করে। চোরচক্রের একজন বাসার ভিতরে প্রবেশ করে অন্যরা বাহিরে এবং ভিতরে পাহারায় থাকে। সুযোগ বুঝে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে চম্পট মারে চক্রটি।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন স্থানে চুরির বিষয়ে স্বীকার করে। এর মধ্যে চারজন অনাবিল পরিবহনের দক্ষ চালক। এই পাঁচজন ছাড়াও কয়েকদিন আগে আরো তিনজনকে আটক করা হয়। চক্রটির মোট আট সদস্যকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন