POPULAR BD NEWS
Popular BD News Logo

তিন বছরে প্রায় ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছে পৌরসভা: জিল্লুর রহমান জুয়েল

মাজহারুল ইসলাম অনিক | প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩ | সময়: ৭:২৯ অপরাহ্ণ
দেড় যুগ পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতি।
সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতির সাধারণ সম্পাদক এম এ মোতালেব শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, একজন বিদ্যুতের ঠিকাদার ও কারিগর মানুষের প্রতিটি ঘরে ঘরে যান।
আপনারা সকলকে সঠিক পরামর্শ দেন বলেই চাঁদপুরে বিদ্যুতিক শর্ট সার্কিটে বড় ধরনের দূর্ঘটনা ঘটে নি। মেয়রের দায়িত্ব নেয়ার পর ৩ বছরে ৩২ কোটি টাকা দেনা পরিশোধ করেছি। গত তিন বছরে প্রায় ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর (বিউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন, চাঁদপুর বিউবোর ঠিকাদার মোঃ ফারুক পাটওয়ারী। সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতির সাবেক সভাপতি কবির হোসেন। এ সময় চাঁদপুর (বিউবো) সহকারী প্রকৌশলী নেওয়াজ শরীফ, মোঃ মোকতাদিরসহ চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন