POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩ | সময়: ৯:০৮ অপরাহ্ণ

মেয়াদ উত্তীর্ণ এবং স্যাম্পল ঔষধ সংরক্ষণের দায়ে শাহরাস্তিতে দুই ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার উপপরিচালক নূর হোসেন রুবেল এ অভিযানের নেতৃত্ব দেন।

শাহরাস্তি উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে অভিযুক্ত করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারকে মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন