POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১০ কেজি গাঁজা’সহ আলম গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩ | সময়: ৪:৫৯ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সুবর্ণপুর এলাকা হতে ১০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সুবর্নপুর এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাটাবিল গ্রামের মোঃ মোন্তাজ মিয়ার ছেলে মোঃ আলম (৩৬)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান,  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন