POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে যুবকের প্যান্টের জিপারে মিলল পাঁচ’শ পিচ ইয়াবা

ফয়েজ আহমেদ | প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩ | সময়: ৪:১৩ অপরাহ্ণ

শাহরাস্তিতে জিন্স প্যান্টের জিপারে লুকানো পাঁচ’শ পিস ইয়াবাসহ চট্টগ্রামের সালাউদ্দিন (৩১) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক জনি কান্তি দে, সহকারী উপ-পরিদর্শক মোঃ মাইন উদ্দিন পৌরসভার পূর্ব উপলতা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মেহের কলেজের সামনে থেকে বটতলা অভিমুখি একটি ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা চট্টগ্রামের ভুজপুর থানার সরকার পাড়া গ্রামের মৃত আব্দুর রহিম খন্দকারের পুত্র মোঃ সালাউদ্দিন খন্দকার মিন্টু (৩১)কে গ্রেফতার করে। ওইসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের জিপারের ভেতর থেকে পাঁচশ পিচ ইয়াবা জব্দ করে।

শুক্রবার সকালে তাকে আদালতের পাঠানো হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন