POPULAR BD NEWS
Popular BD News Logo

নারায়নগঞ্জে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ | সময়: ৮:১৬ অপরাহ্ণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঐতিহাসিক জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী’র নেতৃত্বে নারায়নগঞ্জের নিতাইগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদ থেকে জশনে জুলুসের শোভাযাত্রা শুরু হয়। পরে নারায়নগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জশনে জুলুসের লাখো মানুষের মিলনস্থলে পরিণত হয়।

বর্ণাঢ্য জশনে জুলুস শোভাযাত্রায় জুলুস কমিটির নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানান।

এছাড়াও বিভিন্ন এলাকায় হাজার হাজার নর নারী ফুলের পাপড়ী ছিটিয়ে রাসুল (সাঃ) এর আগমনের আনন্দে উদযাপিত জুলুসকে অভ্যর্থনা জানায়।

জশনে জুলুসে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী দোয়াও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, ১৯৭৪ সালে রাসুল (সাঃ) এর ৪০তম বংশধর জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) এর প্রতিষ্ঠাতা আবু নসর সৈয়দ মোঃ আবেদ শাহ আল মাদানী (রঃ) এর নেতৃত্বে সর্বপ্রথম বন্দরে জশনে জুলস শোভাযাত্রা উদযাপন করা হয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন